বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে হাতুড়ি পেটায় হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এ দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হচ্ছে, বন্দরের সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে মো. সোহেব, শাহী মসজিদ এলাকার বছিরউদ্দিনের ছেলে মো. সুমন (৩৮)। শনিবার তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। উল্লেখ, গত বছরের ৩ অক্টোবর বন্দরের সালেহনগর বাড়ইপাড়া এলাকার পারভেজের অটোরিকশা গ্যারেজে বিচার শালিস চলাকালে বন্দরের শাহী মসজিদ এলাকার সোবহান মিয়ার ছেলে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

