রাজধানীর পল্লবী এলাকায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক আনোয়ার হোসেন সাঈদকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে পল্লবী থানার বরাতে বলা হয়, শুক্রবার মধ্যরাতে পল্লবীর থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় ঘরের বাইরে শৌচাগার থেকে ফেরার সময় ওই কিশোরীর মুখ চেপে ধরেন আনোয়ার হোসেন। পরে জোর করে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তাকে মারধর ও মুখে বালিশ চাপা দিয়ে অচেতন করে কিশোরীকে ধর্ষণ করে। পরে তাকে বিবস্ত্র অবস্থায় বাইরে ফেলে রেখে চলে যান অভিযুক্ত আনোয়ার।