নলডাঙ্গায় বিয়ে ও ১০ ভরি স্বর্ণের গহনার প্রলোভনে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত বাবর আলী বাচ্চু নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, ওই নারীর সঙ্গে তার স্বামীর ঝগড়া হওয়ায় সম্পর্কের অবনতি হয়। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত বাবর আলী বাচ্চু ১০ ভরি স্বর্ণ দিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখায়। বৃহস্পতিবার ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে বাচ্চু। পরে ওই নারীর স্বামী অভিযুক্ত বাবর আলী বাচ্চুর কাছে গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, দীর্ঘদিন যাবত বাবর আলী বাচ্চু তাকে মাদক ব্যবসায় যুক্ত হওয়ার জন্য প্রলোভন ও চাপ দিতে থাকে। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় তার প্রতি আগে থেকেই সে ক্ষিপ্ত ছিল। তবে বাবর আলী বাচ্চু বলেন, এটা ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে তার কিছু জানা নেই। ওসি মো. নূরে আলম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।