সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে ৭ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে কালাইরাগ কাউয়ার টুক সীমান্তের ১২৫১ নম্বর মেইন পিলারের ৩৩ নম্বর সাব পিলারের কাছ দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক বাধা দেন। বিজিবির কড়া পাহারার মুখে বিএসএফের ওই তৎপরতা ব্যর্থ হয়। বর্তমানে ওই সাত ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভেতরে ভারতীয় অংশে অবস্থান করছেন।সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চললে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নেন। এর ফলে পুশইনের চেষ্টাটি সফল হতে পারেনি। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।\
রাজনীতি
বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

শেয়ার করুন







