ব্রাহ্মণপাড়া থেকে এক ছাত্রীকে অপহরণের পর চট্টগ্রাম নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার এ ঘটনায় মামলার আসামি মোহাম্মদ রিফাতকে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্র্রেফতার মোহাম্মদ রিফাতের বাড়ি নোয়াখালী হাতিয়ার চৌধুরী গ্রামে। তিনি হাটহাজারী শিকারপুর এলাকার আল-আমিন স্কুলসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। জানা যায়, ১৪ জুলাই সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চবিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে ওই শিশুটিকে ফুঁসলিয়ে অপহরণ করেন রিফাত। পরে তাকে চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর এলাকায় নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। ওসি ফারুক হোসেন জানান, শিশুটিকে ফুঁসলিয়ে অপহরণ ও ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।