শ্রীপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র ইয়াসিন আরাফাত আদি (১৩)-এর মৃত্যু হয়েছে। এ সময় অপর এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত আদি ময়মনসিংহের ত্রিশালের সাইফুল ইসলামের ছেলে। তারা শ্রীপুরের ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় থাকেন। আদি স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খায়রুল আলম বলেন, পুকুরে শিশু নিখোঁজের খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা সম্ভব হয়।

