কটিয়াদীতে কাঁঠাল গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া নামে প্রবাস ফেরত বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুলাল মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের মধ্য ফেকামারা গ্রামের বাসিন্দা। কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম জানান, দুলাল মিয়া দীর্ঘদিন সৌদিতে ছিলেন। প্রায় তিন বছর আগে দেশে ফিরে আসেন। বৃহস্পতিবার তিনি নিজ বাড়ির গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।

