মজিদপুর গ্রামের নূর ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের গত বুধবার রাতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের সহায়তায় গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো হাতিছ মিয়া ও রশিদ মিয়া। উল্লেখ্য, নূর ইসলামকে ২৩ জুন সকালে নিজ ফসলি জমিতে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইট মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। নিহতের ছেলে মোবারক মিয়া থানায় হত্যা মামলা করেন।

