চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনের ভেতরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ভবনটি দ্রুত খালি করে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনায় একজন পাইলট নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। এএফপি।