সাংগঠনিক শৃঙ্খলা সুসংহতকরণ এবং অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটির প্রধান করা হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) ড. আতিক মুজাহিদকে। উপ-প্রধানের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

বুধবার (১ জুলাই) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

কমিটির সদস্যরা হলেন—মনিরা শারমিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদী, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জাহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, ফয়সাল মাহমুদ শান্ত, শারমিন ইরা, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট মনজিলা জুমা, আব্দুল্লাহ আল ফয়সাল, মাহবুব আলম এবং তৌহিদ হোসেন মজুমদার।

আরও পড়ুন

এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন এমপি আতিক মুজাহিদ ও আল আমিন

দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনএস/এমএমকে