ঢাকায় বসবাসরত কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এই কমিটিতে এম. ওয়াহিদ মজুমদারকে সভাপতি, হেলালুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সেলিম মোল্লাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সভাপতি এম. ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।সভায় সভাপতি এম. ওয়াহিদ মজুমদার বলেন, গত তিন দশক ধরে এই সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও নেতাকর্মীরা দলের মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে একযোগে কাজ করেছেন। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।৭১ সদস্যের এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন; সহ-সভাপতি সারোয়ার আলম, মোহাম্মদ হুমায়ুন কবির, বাহার উদ্দিন মজুমদার, তোফায়েল হোসেন কোণ, সাইদুর রহমান খন্দকার প্রদীপ ও শহিদুল ইসলাম।অন্যান্য পদের মধ্যে রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও অহিদ মজুমদার; সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম রিয়াজ; সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ও আমির হোসেন তালুকদার; দপ্তর সম্পাদক সাখাওয়াত ওসমান সজীব; মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার; অর্থ সম্পাদক হুমায়ুন কবির ফটিক; প্রচার সম্পাদক শামিমুর রহমান খান ভট্ট এবং আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন। এ ছাড়া যুব, ছাত্র, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।