ঢাকার দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদ এলাকা থেকে শফি উদ্দিন মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রোববার রাত ২টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সাভারে কিশোর রিপন ঋষিকে অপহরণ করে নির্যাতন এবং শামীম রেজার গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ও মালামাল লুটের ঘটনায় দায়ের হওয়া দুই আলোচিত মামলার অন্যতম আসামি মানিক ওরফে পিস্তল মানিককে (৩৫) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার সাভার পৌরসভার রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, সাভারে চাঁদাবাজি, অটোরিকশা লুট, হামলা, নারী লাঞ্ছনা এবং কিশোর অপহরণ ও নির্যাতনের পৃথক দুই মামলায় বহিষ্কৃত সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামির প্রধান সহযোগী। রোববার তাদের বিরুদ্ধে দুটি মামলায় মোট ৪১ জনকে আসামি করা হয়।
