ময়মনসিংহ জংশন থেকে জারিয়া-ঝাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি টিকিট কিনেও অনেক যাত্রী একটি আসন পান না; বরং এমন একটি আজব নিয়ম চালু হয়েছে, সেখানে দুটি টিকিট কিনলেই কেবল একটি আসন পাওয়া যাবে। এমনকি দুটি আসন পেতেও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ২০-৩০ টাকা দিতে হচ্ছে।

প্রশ্ন হলো, সাধারণ যাত্রীরা কেন সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা দেবেন? এ ধরনের অনিয়ম ও হয়রানি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং যাত্রীদের স্বাভাবিক ও ন্যায্য সেবা নিশ্চিত করুন।

রূপালী আক্তার, ময়মনসিংহ