রাজধানীর উত্তরার আজমপুরে রেললাইন পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝে পড়ে শাহনাজ বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় শাহনাজকে উদ্ধার করেন রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল সুন্দর আলী। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।




