রাজধানীর অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতিসংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।