রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্লাস রুমের বেঞ্চ থেকে পড়ে আহত নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৬) মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার ক্লাস রুমে পড়ে ফাতেমা আহত হয়। জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে যায় ফাতেমা। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের মর্গে লাশ রাখা হয়েছে।




