নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। সোমবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি মঙ্গলবার কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৪ সাল থেকে জাহাঙ্গীর রূপগঞ্জের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। তিনি আড়াইহাজারের বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রোববার তার হার্ট অ্যাটাক হলে তাকে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।