বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ফেসবুকে সরব। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অপেক্ষার শেষ কবে?’ ভক্তরা লিখেছেন, কীসের অপেক্ষা?’ সেখানে তটিনীর মন্তব্যে ‘ভালোবাসার গল্প’ নাটকের লিংক দিয়েছেন। নাটকটি সম্প্রতি প্রচার করা হয়েছে।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই গরম, তোমার নতুন টাকার গরমের কাছে কিছুই না।’
ছবিটি পোস্ট করে পারসা ইভানা লিখেছেন, ‘আমি এটা বলতে পছন্দ করি না যে আমি শিল্পকে আমার জীবন দিয়েছি। আমি বরং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে শিল্পই আমাকে আমার জীবন দিয়েছে।’ এটি চিত্রশিল্পী ও ভাস্কর ফ্র্যাঙ্ক স্টেলার বিখ্যাত উক্তি।
এবার একটু ‘হালকা’ হতে চান জয়া
আজ নায়িকা পূর্ণিমার জন্মদিন। তাঁর সঙ্গে ছবি পোস্ট করে মামুনুন ইমন লিখেছেন, ‘তোমার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর হাসি সব সময়ই মুগ্ধ করে। জীবনের প্রতিটি দিন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য আর নতুন নতুন সাফল্যে ভরা। এভাবেই আলো ছড়িয়ে যাও, ভালো থেকো সব সময়।’