জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি–NST) ফেলোশিপে ২০২৬-২৭ অর্থবছরের জন্য আবেদন আহ্বান করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/অনুমোদিত স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে ভৌতবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল/জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান/খাদ্য ও কৃষিবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়ে এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডি কোর্স/গবেষণারত শিক্ষার্থী/গবেষকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন সাবমিট করা যাবে। একজন আবেদনকারী যেকোনো ১টি (এক) গ্রুপে কেবল ১ (এক)টি আবেদন করতে পারবেন।
আইটি স্কলারশিপ ২ লাখ টাকার, ডিগ্রি যা-ই হোক, হয়ে উঠুন আইটি প্রফেশনালআবেদনের কয়েকটি শর্ত—
*পূর্ণকালীন ছাত্রত্ব না থাকলে (এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডিসহ যে পর্যায়েরই হোক) আবেদনের যোগ্য হবেন না। খণ্ডকালীন বা সন্ধ্যাকালীন ছাত্রত্ব গ্রহণযোগ্য হবে না। এমএস/এমএসসি পর্যায়ে নবায়নের কোনো সুযোগ নেই। দ্বিতীয় মাস্টার্সের ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে না।
এমফিল ও পিএইচডি কোর্সের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.২ (স্কেল-৪)/৪.০ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। এমফিল পর্যায়ে আবেদনে বয়স অনূর্ধ্ব-৩৫ বছর এবং পিএইচডি পর্যায়ে বয়স অনূর্ধ্ব-৪৫ বছর।
*চাকরিজীবী ছুটির প্রমাণক জমা প্রদান সাপেক্ষে কেবল এমফিল ও পিএইচডি পর্যায়ের ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। দাপ্তরিক অনুমতি না নিয়ে ভর্তি হয়ে থাকলে তিনি আবেদনের যোগ্য হবেন না।
*‘অন্য কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান হতে শিক্ষা/গবেষণার জন্য কোনো প্রকার ফেলোশিপ/অনুদান গ্রহণ করেন না’ মর্মে ৩০০/-(তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাসহ নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা স্ক্যান কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত/আপলোড করতে হবে। অঙ্গীকারনামার নমুনা ওয়েবসাইটে (www.most.gov.bd) পাওয়া যাবে।
*আবেদনকারীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী হতে হবে। বিজ্ঞান ছাড়া অন্য গ্রুপের আবেদনকারী আবেদনের যোগ্য নয় বলে বিবেচিত হবে।
প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবে*এমএস/এমএসসি কোর্সে অধ্যয়নরতদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ৩.৪ (স্কেল-৪)/৪.২৫ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
*এমফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরতদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ৩.২ (স্কেল-৪)/৪.০ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। এমফিল পর্যায়ে আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব-৩৫ বছর এবং পিএইচডি পর্যায়ে আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব-৪৫ বছর।
*স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সনদে সিজিপিএ দশমিকের পর তিন সংখ্যা থাকলে দুই সংখ্যা দাখিল করতে হবে। মেডিক্যাল, ভেটেরিনারি, ইংলিশ মিডিয়াম বা অন্য প্রযোজ্য ক্ষেত্রে যেখানে Passed/Awarded সার্টিফিকেট রয়েছে সেসব ক্ষেত্রে আবেদনকারীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রেজাল্ট জিপিএ/সিজিপিএ-তে রূপান্তর করে রূপান্তরিত রেজাল্ট দাখিল করতে হবে।
আবেদনসংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সংশ্লিষ্ট
https://support.most.gov.bd/en/login সাইটে পোস্ট করা যেতে পারে অথবা সাপোর্ট নম্বরে (+880 1713-157012, +880-1796-244-480) যোগাযোগ করা যেতে পারে।







