দেশজুড়ে একযোগে প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা ও মাদরাসা বোর্ডের অধীনে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়।

প্রথম দিনে অনুষ্ঠিত পরীক্ষা শেষ হতেই হাসিমুখে কেন্দ্র ছাড়েন শিক্ষার্থীরা। তাদের সন্তোষজনক পরীক্ষা আর উৎফুল্ল আনন্দে স্বজনদের চোখেমুখে ফুটে উঠেছে স্বস্তির চিত্র।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা শেষে দুপুর ১টার পর পর রাজধানীর কলেজগেটে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরীক্ষা কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, পরীক্ষা শেষ হতেই ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্র থেকে একে একে স্বস্তির হাসি নিয়ে বের হতে থাকেন পরীক্ষার্থীরা। এসময় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে কুশল বিনিময় ও প্রশ্ন নিয়ে আলোচনা করতে দেখা যায় তাদের।

jagonews24

এছাড়াও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্র ত্যাগ করতে পারেন, সে জন্য যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে তারা দায়িত্ব পালন করেন।

পরীক্ষা দিয়ে বের হওয়া কয়েকজন শিক্ষার্থী সঙ্গে কথা বললে তারা জানান, প্রত্যাশা অনুযায়ী প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছে বলে জানালেও পরীক্ষা ভালো হয়েছে বলছেন শিক্ষার্থীরা।

কেআর/এমআইএইচএস