ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে বিশিষ্ট কবি, গীতিকার ও গবেষক মোহাম্মদ মনিরুজ্জামানের নামে 'স্মরণসভা' অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় কলা অনুষদের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা মোহাম্মদ মনিরুজ্জামানের সাহিত্যকর্ম, গবেষণা, বাংলা ভাষা ও সংস্কৃতিতে তার অবদান এবং সমকালীন সাহিত্যচর্চায় তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা বলেন, বাংলা সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে মোহাম্মদ মনিরুজ্জামানের অবদান নতুন প্রজন্মের গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সেমিনারে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনজুর রহমানের সভাপতিত্বে বক্তা হিসেবে সেমিনার সিম্পোজিয়াম কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জামান, প্রাবন্ধিক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলম, আলোচক হিসেবে বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ এবং অধ্যাপক গাজী মাহবুব মুর্শেদ ও শুভেচ্ছা বক্তা হিসেবে বাংলা একাডেমির পূর্ণমুদ্রণ উপবিভাগের পরিচালক নাজমা আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া, বিভাগটির অন্য শিক্ষক ও দুই-শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।