ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েতের বেশ কয়েকটি প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইন বিকল হয়ে পড়েছে। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশেই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ ও স্প্লিন্টারের আঘাতে বিদ্যুৎ লাইনের এই ক্ষয়ক্ষতি হয়।

তবে আশার কথা হলো, এই ঘটনার কারণে কুয়েতের মূল বিদ্যুৎ সরবরাহে বা সেবার ধারাবাহিকতায় কোনো বড় ধরনের বিপর্যয় বা ব্ল্যাকআউট তৈরি হয়নি। মন্ত্রণালয়ের জরুরি উদ্ধারকারী ও প্রকৌশলী দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামতের কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুন

যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ট্রাম্প

 

কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (৮ জুলাই) ভোরে দেশের আকাশসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩টি আত্মঘাতী ড্রোন শনাক্ত করা হয়। কুয়েতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সফলতার সঙ্গে আকাশেই এগুলোর সবকটি ধ্বংস ও ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ