ইউক্রেনের চালানো মুহুর্মুহু ড্রোন হামলায় কার্যত পর্যুদস্ত হয়ে পড়েছে রাশিয়া। ধারণাতীতভাবে চালানো এসব হামলায় বড় সংকটে পড়েছে মস্কো। সোমবার আল জাজিরা জানায়, রোববার রাতভর হামলা চালায় ইউক্রেন। এতে রাশিয়ার রাজধানী শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বড় বিস্ফোরণে কার্যক কেঁপে ওঠে মস্কো; সৃষ্টি হয় বড় আগুনের গোলক।

মস্কোতে আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলেও অগ্নিকাণ্ড ঘটে। সাড়ে তিন শতাধিক ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়। এরমধ্যে অধিকাংশ রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারলেও বেশ কয়েকটি আঘাত হানে। এতে অন্তত ৩ জন নিহন ও ৫ জন আহত হন। দক্ষিণ রাশিয়ার বাণিজ্যিক এলাকায় ড্রোনের আঘাতে বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়।

ইউক্রেনের দখল করা রুশ এলাকাতেও হামলা চালাচ্ছে কিয়েভ। রোববার এসব হামলায় অন্তত ৫ জন নিহত হন। অপরদিকে একই দিনে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালায়। এতে অন্তত ৪ জন নিহত হন। এরমধ্যে তিনজন মারা গেছেন নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।