জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তাদের মুখে এক, অন্তরে আরেক। তাদের ভিন্ন রূপ দেখতে পাচ্ছে জনগণ। সোমবার ১১ দলীয় জোটের উদ্যোগে ফেনী শহরে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।