কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ইব্রাহিম খান (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া থেকে তার মরদেহ উদ্ধার হয়।
কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য জানান।
আরো পড়ুন: কক্সবাজার সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন ইব্রাহিম। একই ঘটনায় ইয়াসিন খান (২৫) নামে আরেক পর্যটক সাগরে ডুবে মারা যান। তারা দুজন চাচাতো ভাই। তাদের বাড়ি ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকায়। তারা গত ২২ ও ২৪ আগস্ট পৃথকভাবে ১১০ জনের একটি দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, “নিখোঁজ ইব্রাহিম খানকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকায় পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”








