কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মনি বেগম (১৮) নামে ওই নারীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনি বেগম হাবুল বেপারীর মেয়ে এবং এনায়েতনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামের আল ইসলামের স্ত্রী। বুধবার নিহতের পরিবার জানান, ঘটনার দিন মনি বেগমের পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মনি বেগমকে ঘরের ভেতরে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় সন্দেহ হলে জানালা দিয়ে তাকালে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো এবং ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, ঘটনাস্থলে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


