ফুলবাড়ীতে কৃষিজমিতে কাজ করার সময় বজ পাতে গোপাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবাও গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল নন্দিগ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, আহত মোখলেছার রহমান ও তার ছেলে গোলাপ হোসেন সকালে কৃষিজমিতে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টি ও সেই সঙ্গে আকাশের গর্জন হচ্ছিল। একপর্যায়ে হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে গোলাপ ঘটনাস্থলেই মারা যান এবং মোখলেছার রহমান গুরুতর আহত হন।