কালীগঞ্জে কণা আক্তার নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, স্বামী ও শাশুড়ির নির্যাতন সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের ছহিদ মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ কণা আক্তার একই ইউনিয়নের সুপাইর গ্রামের জুই স্টুডিওর মালিক কামরুল ইসলাম খানের মেয়ে।

নিহতের বাবা কামরুল ইসলাম বলেন, গেল বছরের নভেম্বর মাসে কণার সাথে পার্শ্ববর্তী জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মেহেদীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের এক মাস পর তার স্বামী প্রবাসে চলে গেলে যৌতুক বাবদ নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্রের দাবিতে শাশুড়ি রহিমা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।