গাজীপুরের কালীগঞ্জে কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও মাদক সংক্রান্ত অপরাধের দায়ে ৫ ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার তিরিয়া, নাগরী ও মোক্তারপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মাদক মামলায় ৪ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার রিয়াজুল ইসলাম মোকলেছ অনুমতি ছাড়া বালু ভরাট করে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলায় ৪ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়াত্তুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষা এবং মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।/
রাজনীতি
কালীগঞ্জে জমি ভরাট ও মাদকের দায়ে ৫ জনকে সাজা

শেয়ার করুন







