গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোট ৬ টি মামলা করা হয়।দণ্ডপ্রাপ্তদের মধ্যে বালীগাঁও গ্রামের তাছলিমা বেগম, ইব্রাহিম ও রবিউলকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দিঘুয়া গ্রামের মিঠুন, মানিক মিয়া ও আরিফুল ইসলামকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানে কাউকে কোনো অর্থদণ্ড করা হয়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। মাদকসংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম শেখ। আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন সামসুন নাহার সিমু।/
খেলাধুলা
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

শেয়ার করুন







