কালিয়াকৈরের মৌচাক এলাকায় শিশুকে খাবার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় কারখানার শ্রমিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার কুড়াচালা এলাকায়। সোমবার লালমিয়া আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
লাল মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলার গঙ্গাদাস এলাকার মৃত-আব্দুল গফুরের ছেলে। তিনি ভান্নারা কুড়াচালা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।
এলাকাবাসী সূত্র জানায়, একই বাড়িতে ভাড়া থাকার সুবাধে শিশুটির পরিবারের সঙ্গে পরিচয় হয় লালমিয়ার। এদিকে রোববার দুপুরে ওই শিশুটির বাবা-মা কারখানায় যান। এদিকে ফাঁকা বাসা পেয়ে ওই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুটির ডাক চিৎকারে পাশের লোকজন এসে লাল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ওই ঘটনায় শিশুটিকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।








