কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের গাবচালায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়িতে হামলা ও তার ব্যবহৃত মটরসাইকেলে আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গাঁজাসহ তাকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে গাবচালা এলাকায়। আটক জসিম উদ্দিন গাবচালার বরকত মিয়ার ছেলে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন শনিবার দুপুরে তার মটরসাইকেলে রঘুনাথপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয়দের সন্দেহ হয় তার কাছে মাদক আছে। তারা জসিমের কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করে। তারা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। বিক্ষুুব্ধ জনতা জসিমের মটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে তারা জসিমের বাড়ীর কিছু অংশ ভাঙচুর করে।