ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তেহেরানে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপির একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি তেহেরানে যাচ্ছেন।

এনসিপি সূত্র জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে, এখনো ভিসা না পাওয়ায় তিনি বিমানের টিকিট কাটতে পারেননি। যে কারণে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এনসিপি সূত্র মতে, আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে। একই সঙ্গে এনসিপির দেশটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।