খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান যোগদান করেছেন। আজ বুধবার দুপুরে এ পদে তিনি যোগদান করেন।

পরে খুলনা ওয়াসা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজ শাহ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ প্রমুখ।

এর আগে গত সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পানি সরবরাহ-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ৩ বছরের জন্য খুলনা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।