অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। রাজধানী কুয়ালালামপুরসহ দেশের ১৬টি স্থানে টানা দুদিনব্যাপী সমন্বিত অভিযানে ৫০৩ অভিবাসীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে দেশজুড়ে বিদেশিদের অবস্থানের ২০০টিরও বেশি ‘হটস্পট’ চিহ্নিত করে সেখানে আরও জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।