বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে একই দিনে ঝলক দেখালেন দুই তারকা—কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড। সুইডেনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ফরাসি অধিনায়ক এমবাপ্পে করেছেন জোড়া গোল। অপরটি ব্র্যাডলি বারকোলার। এই জয়ের মধ্য দিয়ে শেষ ষোলোয় উঠল ফ্রান্স। শেষ ষোলোয় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। অন্যদিকে, আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের ৮৬ মিনিটে নরওয়ের হয়ে জয়সূচক গোলটি করেন ‘গোলমেশিন’ হলান্ড। বিশ্বকাপে হলান্ডের করা পঞ্চম গোলই নরওয়েকে পৌঁছে দেয় শেষ ষোলোয়। শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এই দুই ম্যাচের নির্বাচিত কিছু মুহূর্ত নিয়ে ছবির গল্প।

সুইডেনের বিপক্ষে দলের তৃতীয় গোল করে কিলিয়ান এমবাপ্পের উচ্ছ্বাস
শট ঠেকাচ্ছেন সুইডেনের গোলরক্ষক ইয়াকব ভিডেল জেটারস্ট্রম
বলের দখলের লড়াইয়ে ফ্রান্সের দেজিরে দুয়ে ও সুইডেনের তাহা আলী
আইভরিকোস্টের বিপক্ষে নরওয়ের দ্বিতীয় গোল। গোলটি করেন আর্লিং হলান্ড
গোল করার পর উচ্ছ্বসিত নরওয়ের তারকা আর্লিং হলান্ড
জয়সূচক গোলের পর আনন্দ ভাগাভাগি করছেন হলান্ড ও তাঁর সতীর্থরা
গোল করার পর হলান্ডের উচ্ছ্বসিত অভিব্যক্তি। অন্যদিকে হতাশ আইভরিকোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোপানা
বলের দখলের লড়াইয়ে আইভরিকোস্টের ফ্রাঙ্ক কেসি ও নরওয়ের প্যাট্রিক বার্গ
আইভরিকোস্ট ও নরওয়ের মধ্যকার খেলার একটি মুহূর্ত