* অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে সিনেমা ‘ব্লিঙ্ক টোয়াইস’। এতে দেখা যাবে, এক তরুণী ধনী এক ব্যক্তির নির্জন দ্বীপে আমন্ত্রণ পেয়ে সেখানে এক বিলাসবহুল পার্টিতে যোগ দেয়। ধীরে ধীরে সে বুঝতে পারে সেখানে ভয়ংকর মানসিক ও নিয়ন্ত্রণমূলক খেলা চলছে। বাস্তবতা ও বিভ্রমের মাঝে আটকে পড়ে সে বেঁচে থাকার জন্য সত্য উদ্ঘাটনের চেষ্টা করে।
* ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হচ্ছে রোবোগোবো (সিজন ২)’। এর নতুন এপিসোডগুলোতে রোবট হিরোরা আবারও একত্র হয়ে শহরকে বিভিন্ন প্রযুক্তিগত বিপদ থেকে রক্ষা করে। তারা নতুন আপগ্রেডেড ক্ষমতা ব্যবহার করে শক্তিশালী শত্রু ও সমস্যার মোকাবিলা করে। প্রতিটি মিশনে দলগত কাজ, বুদ্ধিমত্তা ও সাহসের মাধ্যমে তারা জটিল পরিস্থিতি সমাধান করে এবং মানব-রোবট সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।
* নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে কমেডি সিরিজ ‘ওয়ান্ডা সাইকেস : লিগ্যাসি’। এটি হলো কমেডিয়ান ওয়ান্ডা সাইকেসের স্ট্যান্ড-আপ স্পেশাল, যেখানে তিনি বয়স, পরিবার, সমাজ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেন। ব্যক্তিগত অভিজ্ঞতা ও তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে তিনি জীবন, পরিচয় এবং আধুনিক আমেরিকান সংস্কৃতি নিয়ে মজার অথচ চিন্তাশীল গল্প তুলে ধরেন।


