পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পরিচালক মনির উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদ এবং সব স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মনির উদ্দিন ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৯৮৪ সাল থেকে এই ব্যাংকের পরিচালক হিসাবে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।








