বিসিএস পুলিশ ক্যাডারের ৯ জন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করেছে সরকার। তাদের মধ্যে ছয়জন অতিরিক্ত ডিআইজি পদে এবং তিনজন পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পেয়েছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকায় স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) ডিআইজি হিসেবে কর্মরত মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশালের পুলিশ কমিশনার হিসেবে কর্মরত কামিলুল হাসানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আব্দুল্লাহ সাবুকে বরিশালের পুলিশ কমিশনার, বরিশালে কর্মরত ডিআইজি মোজাম্মেলুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনায় কর্মরত ডিআইজি রেজাউল হককে (পিপিএম) শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানকে (পিপিএম) ঢাকার অ্যান্টিটেরোরিজম ইউনিটে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পদে বদলির আওতায় সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে (পিপিএম-সেবা) সিরাজগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন দুটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।