রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাজ্জাদুল ইসলাম নাইম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) ইশতিয়াক উদ্দিন মোহাম্মদ তানিম, সহ-সভাপতি (বিতর্ক) তরিকুল ইসলাম তিশান, সহকারী সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং অর্জুমান আদনান।
বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদ আলম নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে হলে বিতর্কচর্চা ও যুক্তিবাদী চিন্তার বিকাশে তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ‘বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বের বিকাশ এবং গঠনমূলক বিতর্কচর্চাকে আরও গতিশীল করতে তারা একযোগে কাজ করবেন।’
কেজে/জেআইএম








