রাজৈরে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে র্যাব-৮ ও র্যাব-১০ তাকে গ্রেফতার করে। জুলহাস সরদার রাজৈরের সত্যবদী গ্রামের বাসিন্দা। জানা গেছে, রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। পরে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে মাফিয়াদের হাতে তুলে দেয় দালালচক্র। পরে ওই যুবককে নির্যাতন করে তার পরিবার থেকে কয়েক দফায় ৪৯ লাখ টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। এ ঘটনায় ১২ জুন আরমানের মা জাহানারা বেগম মামলা করেন। জুলহাসকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

