রাউজানের পারিবারিক বিরোধে হামলার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আবদুল মান্নান সওদাগর (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মান্নান হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে। রিবারের অভিযোগ, বৃহস্পতিবার জানিপাথর বাজারে কথা কাটাকাটির সময় জেঠাতো ভাই শাহাজান কাঠের টুকরো দিয়ে মান্নানের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার রাতে তিনি মারা যান। অভিযুক্ত শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে।

ওসি সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।