রায়পুরায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তাসকিয়া (৭) নামে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের নিজ বাড়ির সামনের একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহত তাসকিয়া ওই গ্রামের মামুন মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, পাঁচ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। সোমবার সকালে বাড়ির সামনের একটি জমি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়।
পরে সেখানে গিয়ে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
