উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৮৪৫ টাকা। সোমবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পূর্বাচল সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া।

বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের ওপর গুরুত্বারোপ করা হয়।