শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে করে এবার শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৬টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষা ভবনের সামনে রাস্তায় ছেড়ে দেওয়া এই রাস্তা দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

রমনা জোনের এডিসি রাব্বানি জানান, শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে কর্মসূচি শেষ করে সরে যাওয়ায় সড়ক খুলে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের নিয়ে যে মন্তব্য করেছেন তার জন্য তাকে পদত্যাগ করতে হবে, সংসদে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না।”