আষাঢ় মাসে ‘মেঘ’ শিরোনামে গান নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। আজ রোববার সন্ধ্যায় চতুর্থ মৌসুমের গানটি প্রকাশিত হবে। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।

আষাঢ়ের আবহকে ঘিরে তৈরি গানটিতে বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের মেলবন্ধন ঘটানো হয়েছে।

‘মেঘ’ গানের শুটিংয়ে
আহসান মঞ্জিল–লালবাগ ঘুরে মুগ্ধ তুর্কি গায়িকা, ঢাকাকে বললেন ‘ফলের স্বর্গ’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। এতে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা ও জীবনের পুনর্জাগরণের অনুভূতি উঠে এসেছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে গানটি পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে।

২৩ জুন ‘রুম ঝুম’ দিয়ে চতুর্থ মৌসুমে যাত্রা করে কোক স্টুডিও বাংলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে গানটি প্রকাশিত হয়।
২০২২ সালে যাত্রা করে কোক স্টুডিও বাংলা।