বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থাকলে জরিমানা কত?

সৌদি আরব সরকার বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করলে তা গুরুতর আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

ইরানের ওপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম রূপ নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে দিনের আলোতে নতুন করে এই হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। এর আগের হামলাগুলো মূলত রাতের বেলাতেই চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

তসলিমা নাসরিনকে নিয়ে বিকাশ রঞ্জনের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন প্রায় দুই দশক পর কলকাতায় আসছেন । আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমেও কলকাতায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন তসলিমা নাসরিন।

মেসি-ম্যারাডোনা নাকি পেলে, যা বললেন আর্জেন্টাইন কিংবদন্তি সাংবাদিক

আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় প্রসঙ্গে তিনি ব্যক্তিগতভাবে লিওনেল মেসিকে সবচেয়ে পছন্দের বলে উল্লেখ করেন। তবে মেসি, ম্যারাডোনা কিংবা পেলের মধ্যে কে সর্বকালের সেরা—এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে রাজি নন তিনি।

তার মতে, ভিন্ন সময়, ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন পরিস্থিতির খেলোয়াড়দের সরাসরি তুলনা করা সম্ভব নয়। প্রত্যেকেই নিজ নিজ সময়ে অনন্য।

ইউক্রেনের ওডেসা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৯

ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম।

দুর্নীতির তদন্ত শুরু হতেই মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে মদন মিত্র

আবারও ধাক্কা খেল কালীঘাটের তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ছাড়লেন সাবেক পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মমতা-পন্থি অর্থাৎ কালীঘাট তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

হায়া সোফিয়ায় মসজিদে বাইবেল পড়ায় দুই রুশ নাগরিক আটক, তদন্তে মস্কো

তুরস্কের হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ থেকে রুশ নাগরিকদের আটকের ঘটনাটি তদন্ত শুরু করছে ইস্তাম্বুলে নিযুক্ত রাশিয়ার কনস্যুলেট জেনারেল। গত ১৩ জুলাই ভিক্টোরিয়া ও ইগর নামে দুই রুশ নাগরিককে হায়া সোফিয়ায় মসজিদে বাইবেল পড়ার সময় আটক করা হয়।

৪২ বার চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘে অভিযোগ জানালো ইরান

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি পদ্ধতিগতভাবে লঙ্ঘন করছে বলে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে ইরান। যুদ্ধবিরতি চুক্তির ৪২টি লঙ্ঘনের বিবরণ দিয়ে চিঠি দিয়েছে ইরান। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের কাছে ওয়াশিংটনের বিরুদ্ধে অবিলম্বে, কার্যকর ও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

জুলাইয়ে কেঁপে ওঠে এরদোয়ানের মসনদ, যেভাবে প্রতিহত হয় সেনাবিদ্রোহ

২০১৬ সালের ১৫ জুলাই রাত সাড়ে ৭টার দিকে (জিএমটি) তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নির্বাচিত সরকার উৎখাতের চেষ্টা চালায়।

এমএসএম