জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যাদের পকেটে ৫ আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, দোকানপাট দখল করে গরম গরম টাকা হয়েছে, ওইগুলা বাড়ি দিলে সব টাকা থুইয়া তারপরে আবার এই বঙ্গোপসাগরের দিকে পালাইবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হোন।’নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। তার আমরা এখনো বিচার করতে পারি নাই। অনেক মেনন, ইনু, সন্ত্রাসী যারা আছে দীপু মনি- তারা এখন জেলে আছে। তাদের আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। প্রশ্ন করে এনসিপির নেতা বলেন, এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি। কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই। সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত,এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামায়ে ফেলবো। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা বক্তব্য রাখেন।
রাজনীতি
‘সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটানো হবে’

শেয়ার করুন







