মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার চরপাড়া চক ও কুষ্টিয়ার চক এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ মিটার দৈর্ঘ্যের মোট ৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ হাজার ৫০০ টাকা।জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান।সাটুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন বলেন, “দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রশাসনের এই নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”।