‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস-২০২৬’ এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান ৭ থেকে ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। পুরস্কারপ্রাপ্তি উপলক্ষ্যে বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, এই স্বীকৃতি আমাদের প্রকিউরমেন্ট দলের নিষ্ঠা, উদ্ভাবনী সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। চারটি স্বীকৃতির মধ্যে ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক। ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। ‘বেস্ট অ্যাপ্রোচ টু রিস্ক মিটিগেশন’ বিভাগে রানারআপ স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। ‘প্রকিউরমেন্ট টিম অব দ্য ইয়ার’ বিভাগেও রানারআপ স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি।








